ডেঙ্গু পরীক্ষায় ফি নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১২:৫৬:৩৯
ডেঙ্গু পরীক্ষায় ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রমণের পরীক্ষায় সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা এবং সরকারি হাসপাতালে ১০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। এর বেশি টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।
রোববার (২৮ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই হুঁশিয়ারি দেন তিনি।
ডা. আহমেদুল কবির বলেন, পরীক্ষাসহ ডেঙ্গু চিকিৎসায় আমরা সুনির্দিষ্ট গাইডলাইন করে দিয়েছি। গাইডলাইন অনুযায়ীই সবাইকে চিকিৎসা দিতে হবে। প্লাটিলেট ব্যবহার নিয়েও গাইডলাইনে নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষা বেড়েছে। এ জন্য গত বছরের ন্যায় এবারও সরকারিতে ১০০ টাকা এবং বেসরকারিতে ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














