আরও ৬৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১৬:৫০:০৭
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ জন ও ঢাকার বাইরের ৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৭১ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৪৯ জন। মারা গেছে ১৩ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














