এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৯ ১৯:০০:৪১
টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৯ মে) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
এর আগে রোববার তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
দেশটিতে দ্বিতীয় দফায় ভোট প্রদান করেন মোট ভোটারের ৮৫ দশমিক ২ শতাংশ ভোটার। ব্যালট বক্স খোলা হয়েছে ৯৮.২২ শতাংশ। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৫২.১২%, কামাল কিলিচ-দারোগলু পেয়েছেন ৪৭.৮৮%।
এর আগে, গত ১৪ মে নির্বাচনে ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান ক্ষমতাসীন এরদোয়ান। অপরদিকে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কামাল পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ। কেউই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায়, নির্বাচন গড়ায় রানঅফে। অবশ্য তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান এরদোয়ানের প্রতি সমর্থন জানান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














