ঢাকা-১৭ আসনে উপনির্বাচন ১৭ জুলাই

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-৩১ ১৪:১৭:২৮


ঢাকার গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই। আর এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১ জুন)।

বুধবার (৩১ মে) নির্বাচন কমিশন (ইসি) এ তারিখ ঘোষণা করেন।

গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এম জি