হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ যাত্রী
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৩-০৬-০১ ০৮:৫৫:০২
চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪০ হাজার ৬৬৩ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৬২৮ জন হজযাত্রী পবিত্র সৌদি পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১ জুন) রাত ৩টায় হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
সরকারের সবশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ৩১ মে রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট। এ বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














