আরও ৯৬ ডেঙ্গু রোগী হাসপাতালে
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-০৬ ১৭:২৫:৪৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৮৯ জন ঢাকার এবং সাতজন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৭৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ১৪৩ জন। মারা গেছেন ১৭ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














