চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-০৮ ১০:৪০:০৪


দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এসব সমুদ্রবন্দরের উপর দিয়ে হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার সামুদ্রিক সতর্কবাতায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এম জি