ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১ রোগী
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-০৯ ১৬:৪৯:২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ জন ও ঢাকার বাইরের দুইজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫১০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৬৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৩৩৪ জন। মারা গেছেন ২১ জন।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














