পিআইডির অফিস সহায়কের মায়ের মৃত্যুতে প্রধান তথ্য অফিসারের শোক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১১ ১৬:২৪:০৯


তথ্য অধিদপ্তরের অফিস সহায়ক সোয়েব মুন্সির মা রিতা বেগম (৫৮) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া।

রোববার (১১ জুন) এক শোকবার্তায় প্রধান তথ্য অফিসার মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া রিতা বেগমের মৃত্যুতে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিলসহ পিআইডির প্রটোকল শাখার কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রিতা বেগম আজ রোববার ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

এম জি