হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
আপডেট: ২০২৩-০৬-১৩ ০৯:৫৮:৪২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) মধ্যরাতে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
এর আগে ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন হাসপাতালে ভর্তি থেকে ৪ মে বাসভবনে ফেরেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














