ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ

আপডেট: ২০২৩-০৬-১৩ ১৮:৪৪:৩৯


কোরবানির ঈদের ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন শুরু করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সে জন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

২৯ জুন পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।

এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

এএ