সব হজযাত্রীকে ভিসা দেয়ার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৩ ২১:১৮:১৩
সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল-দুহাইলান বলেছেন, ৮০ হাজার হজযাত্রীকে ভিসা দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই সবাইকে সৌদি আরবে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১৩ জুন) ঢাকার সৌদি দূতাবাসে কক্সবাজারে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় সহায়তা ও সৈয়দপুরে চক্ষু চিকিৎসা সহায়তা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, হজ এজেন্সিগুলোর প্রক্রিয়া করার ক্ষেত্রে দেরি হওয়ায় ভিসায় কিছুটা বিলম্ব হয়েছিল। তবে এখন আর কোন সমস্যা নেই।
রোড টু মক্কা ইনিশিয়েটিভের আলোকে হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন হওয়ায় সবকিছু সহজতর হচ্ছে বলে উল্লেখ করেন ঈসা আল দুহাইলান। আশ্রয়ণ প্রকল্পের অধীনে কিং সালমান সেন্টার দুই হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪১০টি শেল্টার ঘর তৈরি করে দেবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের যেকোন উদ্যোগ সৌদি আরব সমর্থন করে বলেও দেশটির রাষ্ট্রদূত এসময় জানান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














