চাঁদা আদায় বন্ধের দাবিতে সিএনজি চালকদের আন্দোলন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৫ ১৪:০৪:৪৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নামে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় আন্দোলন করছেন চালকরা। এতে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে ৪ শতাধিক সিএনজিচালিত অটোরিকশাচালক এ আন্দোলন শুরু করেন। পরে বাসসহ অন্যান্য গাড়িচালকরাও আন্দোলনে যোগ দেন।
জানা যায়, ডিএসসিসি এ সড়কে চলাচলকারী প্রত্যেক সিএনজিচালিত অটোরিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা নেয়। তবে চালকরা এ চাঁদা দিতে রাজি নন। প্রতিবাদে চালকরা পোস্তগোলা ব্রিজ এলাকায় আন্দোলন শুরু করেন। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে যান চলাচল স্বাভাবিক করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম। তিনি বলেন, চালকরা দাবি করছেন, তারা ৬০ টাকা চাঁদা দিতে রাজি নন। তাদের বুঝিয়েও সড়ক থেকে তোলা যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














