আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশিদা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৬ ১৫:২৫:২৪
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের প্রার্থিতাও বাতিল করা হবে।
শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে নগরীর একটি রেস্টুরেন্ট দরবার হলে নির্বাচনী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি রাশিদা সুলতানা বলেন, সিটি নির্বাচন ঘিরে কমিশন সতর্ক ও অনড় অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনমতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত থাকবে।
ইসি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তা তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এ সময় ইসি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














