কারো খবরদারির কাছে নতজানু হব না, এটাই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১২:১২:১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাধীন জাতি আমরা। যুদ্ধে বিজয় অর্জন করে আমরা আমাদের দেশ পেয়েছি। কারো খবরদারির কাছে নতজানু হব না। এটাই আমাদের সিদ্ধান্ত।
রোববার (১৬ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমি যখন ১৯৯৬ সালে সরকার গঠন করি তখন মাত্র এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। সেটা বাড়িয়েছিলাম ৪ হাজার ৩০০ মেগাওয়াটে। ২০০১ এর বিএনপি ক্ষমতা এসে সেটাকে ৩ হাজার ৯০০ মেগাওয়াটে কমিয়ে নিয়ে এসেছিল। দ্বিতীয়বার ক্ষমতা আসার পর আমাদের লক্ষ্য ছিল প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবে। আমরা সেটা করতে সক্ষম হয়েছি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। যা আর্থসামাজিক উন্নয়নে শুধু কাজে লাগেনি, করোনাকালীন সময়ে প্রতিটি ক্ষেত্রেই আমাদের ডিজিটাল সিস্টেম কাজে লেগেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














