হিরো আলমের মনোনয়ন বাতিল

আপডেট: ২০২৩-০৬-১৮ ১২:৫৪:৩৩


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১৮ জুন) যাচাই-বাছাই শেষে আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) আগারগাঁওয়ের জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন হিরো আলম।
গত ১৫ই মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, এ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ই জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫শে জুন পর্যন্ত। ২৬শে জুন হবে প্রতীক বরাদ্দ। আগামী ১৭ই জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।

এম জি