‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য’
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-১৯ ২২:০১:৩১
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। শাহরিয়ার আলম এবং যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রী অ্যান-ম্যারি ট্রেভেলিয়ানের মধ্যে লন্ডনে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী শাহরিযার আলম অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেন। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যান-ম্যারি আশ্বস্ত করেন যে, এ বিষয়ে তার দেশ সহায়তা অব্যাহত রাখবে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে মে মাসে আকাশ যোগাযোগ খাতে সম্পাদিত ট্রেড ও বিনিয়োগচুক্তি সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন অ্যান-ম্যারি।
বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














