হজ পালনে সৌদি পৌঁছেছেন ১০১,৬০০ যাত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২০ ১০:০৩:১২
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১০১,৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।
সোমবার (১৯ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।
এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে ৯১,৮০২।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














