ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-২০ ১৭:০৭:১২
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ জুন) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকার আগামী ২৭ জুন মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করলো। তবে জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














