আমাদের যারা ভোট চোর বলে তারা ভোট ডাকাত: প্রধানমন্ত্রী

আপডেট: ২০২৩-০৬-২১ ১৩:০৫:১০


ভোটের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ বিশেষ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আমাদেরকে ভোট চোর বলে তারা ভোট ডাকাত।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করলাম আমাদেরই বলে ভোট চোর। আমাদের যারা এটা বলে তারা তো ভোট ডাকাত।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর ইলেকশন বলে কিছু ছিল না। ভোটের অধিকার ছিল না। আমরাই আন্দোলন করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এখন অনেকে অনেক কথা বলতে পারে। তাদের কথা আলাদা। তারা একটা পরিবেশ সৃষ্টি করতে চাইবে।

এম জি