পুনরায় উৎপাদনে যাচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৩ ১৩:৫৯:০৯
কয়লা সংকটের কারণে চলতি মাসের শুরুতে পুরোপুরি বন্ধ হয়ে যায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা বিদ্যুৎকেন্দ্র। তবে বন্ধের ২০ দিন পর আবার চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি। ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে বৃহস্পতিবার (২১ জুন) একটি জাহাজ বাংলাদেশে এসেছে। জাহাজ থেকে কয়লা খালাস করে কেন্দ্রে পৌঁছানো ও বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় লাগবে। অর্থ্যাৎ আগামী শনিবার (২৪ জুন) দিবাগত রাতে পুনরায় চালু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি।
ডলার সংকটে যথাসময়ে কয়লা আমদানি ব্যাহত হওয়ায় গত ২৫ মে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট। ফলে লোডশেডিং বৃদ্ধি পায়।
তখন সরকার জানিয়েছিল, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি ফের চালু হবে। পূর্ণ ক্ষমতায় এটি চালাতে ১১ থেকে ১২ হাজার টন কয়লা লাগে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














