পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-২৪ ১২:৩০:১৯


মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা পরিবারের সঙ্গে উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। ঈদের আরও চারদিন বাকি থাকায় বাস টার্মিনালে যাত্রীর চাপ কম। অনেকে নির্বিঘ্নে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা সহজ করতে আগেই বাড়িতে ফিরছেন। কেউ যাচ্ছেন কোরবানির পশু কেনার উদ্দেশ্যে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ধোলাইপাড়, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে দেখা গেছে, সকাল থেকে যাত্রী উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ছে। তবে সেই সংখ্যা খুব বেশি না। বাস কাউন্টারগুলোতে নেই বাড়তি কোনো চাপ। নিয়মিত আসা বাসগুলোতেই ঈদযাত্রা করছে ঘরমুখী মানুষ।

আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে ২৭ জুন ছুটি ঘোষণা করেছে সরকার।

এনজে