এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০২ ১৩:৩৫:১৫


এ বছর ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের জন্য যাত্রা স্বস্তিদায়ক ছিল বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

আজ রবিবার (২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার হারও কম হয়েছে এখন পর্যন্ত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু কিছু জায়গায় যানবাহনের ধীরগতি ছিল। তবে সার্বিকভাবে ঈদযাত্রায় ভোগান্তি কম হয়েছে। ভবিষ্যতে আরও বেশি সমন্বিত উদ্যোগ নিলে এসব সমস্যা আরও কাটানো যাবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের আগের দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা।  সেদিন ৩ কোটি ৬০ লাখ টাকা টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। এতে বোঝা যায় মানুষের মনে আনন্দ আছে, তারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করছে।’

এনজে