যত টাকা লাগে দেবো, গবেষণা করেন: প্রধানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১০ ১৩:৩৯:০২
চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকা লাগে, আমি দেবো। আপনারা গবেষণা করেন।
সোমবার (১০ জুলাই) দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকার প্রধান তার বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজকে ঢেলে সাজানোর পাশাপাশি হাসপাতালের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন। বলেন, এই হাসপাতালে প্রায় চার হাজার রোগী একসাথে চিকিৎসা নিতে পারবেন।
এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, সরকার মানুষের ঘরে ঘরে গিয়ে মশা মারতে পারবে না। তাই নাগরিকদের সচেতনতার পাশাপাশি নিজেদের ঘর পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান সরকার প্রধান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














