নাগরিক তথ্য বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১০ ২০:০৫:৩২
নাগরিক তথ্য বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মন্ত্রণালয়টি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
সোমবার (১০ জুলাই) ভূমি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, নাগরিক তথ্য বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, ভূমিসেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র সিস্টেমের কারিগরি বিষয়ে ভূমি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠক করে। এখন পর্যন্ত ভূমিসেবা সংক্রান্ত সিস্টেম হতে নাগরিকদের তথ্য ফাঁস সংক্রান্ত কোনও তথ্য নির্বাচন কমিশন অথবা আইসিটি বিভাগ থেকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভূমিসেবায় জাতীয় পরিচয়পত্র যাচাইসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, ভূমি মন্ত্রণালয়ের সকল তথ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাভুক্ত বাংলাদেশ জাতীয় ডাটা সেন্টারে সংরক্ষিত আছে।
ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে সকলকে আশ্বস্ত করছে, ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমে ডাটা নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করা হয় এবং এর পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা শুরু থেকেই বিদ্যমান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














