আরও তিন বছর তাকসিমকে ওয়াসার এমডি রাখার সুপারিশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১১ ২১:৪৭:১৪
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানকে আরও এক মেয়াদ রাখার প্রস্তাব করেছে ওয়াসা বোর্ড।
মঙ্গলবার (১১ জুলাই) বোর্ডের এক বৈঠকে তাকসিম এ খানকে ওয়াসা এমডি হিসেবে আরও ৩ বছর মেয়াদ বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এলজিআরডি মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রস্তাব গৃহীত হলে টানা ৭ মেয়াদে ১৭ বছর ওয়াসার এমডি থাকবেন তাকসিম।
২০০৯ সালের অক্টোবর থেকে তিনি এই পদে আছেন। তার ষষ্ঠ মেয়াদ শেষ হবে ১৪ অক্টোবর।
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বৈঠকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুজিত কুমার বালা পরবর্তী মেয়াদের জন্য এমডি হিসেবে তাকসিমের নাম প্রস্তাব করেছেন।’
‘বোর্ডের কয়েকজন সদস্য প্রস্তাবের সঙ্গে একমত এবং কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন,’ যোগ করেন তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














