আমরা কারও সাথে যুদ্ধ চাই না: প্রধানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১২ ১৫:২৩:১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না। তবে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতেই নৌবাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত নতুন ঘাঁটি বানৌজা শের-ই-বাংলার কমিশনিং করেন তিনি। উদ্বোধন করেন চারটি জাহাজ ও চারটি ল্যান্ডিং ক্রাফটের। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে কমিশন ফরমান তুলে দেন নৌবাহিনী প্রধান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন নৌঘাঁটি ও জাহাজগুলো বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে। মৎস্য সম্পদসহ সাগরের সম্পদ যাতে কেউ চুরি করতে না পারে সেজন্য ভূমিকা রাখবে।
সরকার প্রধান জানান, ২০০৯ থেকে ২০২৩-এ বদলে গেছে আজকের বাংলাদেশ। এই বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














