ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১২ ১৬:৩২:৪৮


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উপপরিচালক ডা. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। আপাতত মৌখিকভাবে এ ঘোষণা হয়েছে। ইতোমধ্যেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনবল এবং ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা হলেই হাসপাতালটিকে পুরোপুরি ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হবে।

এম জি