প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৩ ০৯:২৯:৫৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে বুধবার (১২ জুলাই) জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।
প্রধানমন্ত্রী ছাড়াও আজ আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও উজরা জেয়ার বৈঠকের কর্মসূচি রয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় এসে পৌঁছান উজরা জেয়া। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শুক্রবর (১৪ জুলাই) পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














