রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে ৭ দিন
আপডেট: ২০২৩-০৭-১৫ ১৪:০৯:১৪
রাজধানীতে গ্রিড ট্রান্সফরমার স্থাপনের জন্য রোববার থেকে আগামী শনিবার পর্যন্ত ৭ দিন ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যহত হবে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হচ্ছে৷ ১৬ জুলাই সকাল ৭টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ট্রান্সফরমার স্থাপন কার্যক্রম চলবে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।
জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














