নৌ-বাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৬ ২১:৫৮:০৫
নৌ-বাহিনী প্রধান হিসেবে রিয়ার এডমিরাল এম নাজমুল হাসানকে নিয়োগ করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, রিয়ার এডমিরাল এম নাজমুল হাসানকে নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ২৪ জুলাই ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌ-বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














