বুড়িগঙ্গায় ১০ নৌযানকে জরিমানা
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৭-১৯ ০৯:৪৮:২৭
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে চলাচলরত ১০টি নৌযানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-র ঢাকা নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের যুগ্ম পরিচালক কবির হোসেন।
তিনি জানান, সন্ধ্যার পর নৌপথে যান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ১০টি নৌযানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রুটি না পাওয়ায় তিনটিকে ছেড়ে দেওয়া হয়।
এ সময় বিআইডব্লিউটি-এর পরিদর্শক ও নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














