ঢাকায় আসছেন জাপানের অর্থনীতি ও শিল্পমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৯ ১১:১২:৫৯
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে আগামী রোববার (২৩ জুলাই) ঢাকায় আসছেন।
রোববার (২৩ জুলাই) ঢাকায় বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে অংশগ্রহণ ছাড়াও তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
বাংলাদেশের পক্ষ থেকে এই সফরে অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর দেয়া হবে। জাপানের মন্ত্রী সোমবার উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবেন।
জাপানের মন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ স্বাক্ষরের বিষয়ে একটি যৌথ গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
নিশিমুরা ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি) সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














