ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২৯ ১১:৫৪:০৫
রাজধানীর নয়াবাজারের পরিবর্তে ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচী পালনের জন্য সিদ্ধান্ত নেয় বিএনপি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।
অন্যদিকে নয়াবাজার মোড়ে সকাল থেকেই শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে।
সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














