হাজারীবাগে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-৩১ ০৯:৩৯:১৩
রাজধানীর হাজারীবাগ থানার সেকসন ফলের আরতের ভেতর থেকে অজ্ঞাত (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














