ফের চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৩ ১৮:৫০:৩৬
ফের চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
উপসচিব মুস্তাফিজুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ আগামী ১ নভেম্বর ২০২৩ হতে তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ/পুনঃনিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশনা দেওয়া হলো।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














