ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৪ ১২:১৫:৫৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫৬০ পিস ইয়াবা, ৪ কেজি ৮৯০ গ্রাম গাঁজা ও ২টি গাঁজার গাছ, ২০ গ্রাম ৩ হাজার পুরিয়া হেরোইন এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














