মার্কিন কর্মকর্তা রিচার্ড নেফিউ ঢাকায় আসছেন আজ

আপডেট: ২০২৩-০৮-০৬ ১৬:২৭:২৪


দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে আজ রোববার রাতে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়কারী রিচার্ড নেফিউ। গত বছর বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফরে করেছেন রিচার্ড নেফিউ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা পর্যায়ের এ কর্মকর্তার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ ও দুর্নীতি দমন করা।

বাংলাদেশ সফরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ দুর্নীতি দমন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিচার্ড নেফিউর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রিচার্ড নেফিউর বাংলাদেশ সফরটি সৌজন্যমূলক। তাদের পক্ষ থেকে কয়েকটি বৈঠকের আগ্রহ দেখানো হয়েছে। আগামী মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

এম জি