কবি মোহাম্মদ রফিক আর নেই
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৭ ১০:১৭:১৯
কবি মোহাম্মদ রফিক ইন্তেকাল করেছেন। উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে রোববার রাত ৯টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ষাটের দশকে ছাত্র আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে কবি মোহাম্মদ রফিক উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার জন্ম ১৯৪৩ সালের ২৩ অক্টোবর বাগেরহাট জেলার বেমরতা ইউনিয়নের চিতলী-বৈটপুর গ্রামে। একাধারে একজন কবি, লেখক ও শিক্ষক মোহাম্মদ রফিক আট ভাইবোনের মধ্যে সবার বড়। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














