ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপি’র জনসচেতনতা র‌্যালি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৭ ১৬:৩৬:৫৬


‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, আসুন গড়ি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে ধারণ করে ডেঙ্গু প্রতিরোধে দেশের সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে প্রচার-প্রচারণার অংশ হিসেবে র‌্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার (৭ আগস্ট) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও থেকে জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

ঢাকায় র‌্যালিটি খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি ও টিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃ্দ্ধির অংশ হিসেবে সকলকে মশারি ব্যবহার, বাসা-বাড়ি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসা কেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি না জমে, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে বলা হয়।

এছাড়াও বাহিনীর সদস্যদেরকে নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাতে বলা হয়।

উল্লেখ্য, গত ২ আগস্ট হতে বাহিনীর ব্যাটালিয়ন, জেলা ও বিভিন্ন ইউনিটে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এম জি