বিএনপির আমলে সরকারি চাকরিতে মেধাবীদের স্থান ছিল না: জয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ০৯:২৯:২৩
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের শাসনামলে ঘুষ এবং রাজনৈতিক আনুগত্যই ছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রধান যোগ্যতা, মেধাবী শিক্ষার্থীদের কোনো স্থান ছিল না। এর ফলে চমৎকার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও হাজারো মেধাবী শিক্ষার্থী দেশের সেবা করার কোনো চাকরি পায়নি।
মঙ্গলবার (৮ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এসব কথা লিখেন।
জয় লেখেন, সম্প্রতি ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন ২৫২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মেধাবী শিক্ষার্থীদের একান্ত চাওয়া সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে। কিন্তু অতীতে লাগামহীন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে নষ্ট করা হয়েছে।
ফেসবুকে দেওয়া ভিডিও ক্লিপে জয় বলেন, আমরা পিছনে ফিরে তাকালে দেখতে পাই বিএনপি-জামায়াত শাসনামলে কী অভূতপূর্ব দুর্নীতির কুখ্যাত সব গল্প খুঁজে পাই, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














