ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১২ ১৯:৫৫:০০
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯২ জন।
একইসঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৩ জনের ঢাকার বাইরে।
শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














