বৃষ্টি চলতে পারে আরও ৩ দিন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৩ ১১:৫১:৫৪


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজ রোববারও থেমে থেমে বৃষ্টি চলছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘হালকা বৃষ্টি হতে পারে। আর আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।’

অপরদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।’ অর্থাৎ এভাবে বৃষ্টি চলতে পারে আরও তিনদিন।

এম জি