ডেঙ্গুতে আইডিয়ালের আরেক শিক্ষার্থীর মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৫ ১৫:০৭:৫২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আফিয়া জাহান নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
আফিয়া বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‘ঝ’ শাখার ছাত্রী ছিল।
আফিয়া জাহানের বাবা আবুল কালাম আজাদ বলেন, গত সপ্তাহে হঠাৎ মেয়ের জ্বর ওঠে। জ্বর বাড়তে থাকায় শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাই। সোমবার আমার সন্তানটি মারা যায়।
এর আগে গত ১৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইশাত আজহার নামের এক ছাত্রের মৃত্যু হয়। সেও বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। জ্বরে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর গত ৩১ জুলাই মতিঝিল আইডিয়াল স্কুলের মতিঝিল শাখার তৃতীয় শ্রেণির ছাত্র বনি আমিন মারা যায়। সে বাংলা ভার্সনের ছাত্র ছিল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














