সাইবার হামলার শঙ্কায় ইসির সার্ভার বন্ধ
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-১৬ ১১:২৮:০৮
সাইবার হামলার শঙ্কায় নিজস্ব সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন।
ইসির মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেও ঢোকা যায়নি। পরে তারা জানতে পারেন, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার ঘোষণা দিয়েছিল হ্যাকাররা। সেই হামলা থেকে নিরাপদ থাকার জন্যই সার্ভার বন্ধ রাখা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














