ঢাকা দক্ষিণের ৩ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১৯:১১:২০
আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মালিকানাধীন তিনটি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে। দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা প্রদান করা হবে।
বুধবার (১৬ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (শুধু আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত) এ সেবা প্রদান করা হবে।
শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয় দিন এ সেবা চালু থাকবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














