সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর শুরু
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-১৬ ২০:১৩:৩০
একাদশ সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। বুধবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটি হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন। ৩ সেপ্টেম্বর সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে, তা ঠিক করা হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














