আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২০ ১০:০৫:৫৪
রাজধানীর বেশ কিছু এলাকায় আজ কিছু সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য রোববার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনানী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














