সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ ৫ লাখ টাকা: বিআরটিএ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২০ ১৫:৫৮:৪৮
সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫ লাখ টাকা আর অঙ্গহানি হলে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার।
রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
তিনি জানান, আগের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন না। বিধি কার্যকর হওয়ার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত-নিহত সবাই পাবেন ক্ষতিপূরণ।
দুর্ঘটনার পর পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই তালিকা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














