জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ নিষিদ্ধ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২২ ১৮:১৩:৩৯
মান সম্মত না হওয়ায় জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন, বিক্রি, মজুদ নিষিদ্ধ করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিলের আদেশ দেন হাইকোর্ট। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথফার্মাকে নির্দেশও দেয়া হয়।
চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি এই ওষুধকে মানহীন ঘোষণা করে। এরই প্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
জেনিথ ফার্মা নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














